২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম নগরীতে মাদকসহ আটক ২৬

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন রেল সংশ্লিষ্ট বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ২৬ জনকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2014, 10:27 PM

Updated : 22 Aug 2022, 05:34 PM

শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোতোয়ালী থানার পুরাতন রেল স্টেশন ও রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর (সিআরবি) সংলগ্ন বয়লার কলোনি থেকে তাদের আটক করা হয়।

অভিযানে পাঁচ কেজি গাঁজা, একটি চাকু, একটি চাপাতি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুরাতন রেল স্টেশন ও বয়লার কলোনিতে অভিযান চালিয়ে জুয়া খেলা, মাদক সেবন ও বিক্রির অভিযোগে ২৬ জনকে আটক করা হয়।