২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যুবক খুন

বন্দর নগরীর চান্দাগাঁও থানার মৌলভিবাজার এলাকায় এক যুবককে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2014, 12:50 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

নিহত মো. মনজিল (১৮) বরিশালের স্থায়ী বাসিন্দা। যে দোকানে খুনের ঘটনা ঘটেছে সেটি মনজিলের দুলাভাই মো. বশিরের।

শুক্রবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে পুলিশের ধারণা। শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুরনো জিনিস পত্রের ওই দোকানে মনজিল রাতে ঘুমাত।

“রাতের কোনো এক সময় গলায় গামছা পেঁচিয়ে তাকে খুন করা হয়। নিহতের নাকে-মুখে রক্তের দাগ আছে।”

লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা শহীদুল্লাহ বলেন, এখনো হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি, তবে তদন্ত চলছে।