২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতকানিয়ায় শিবিরের সাবেক এক নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় যুবলীগ কর্মী হত্যা মামলায় ইসলামী ছাত্র শিবিরের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2014, 01:43 AM

Updated : 01 Sep 2026, 12:17 PM

চট্টগ্রাম জেলা পুলিশের সাতকানিয়া সার্কেলের এএসপি একেএম এমরান ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “স্থানীয় যুবলীগকর্মী জব্বার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এনামুল পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”