২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিমানবন্দরে ৩ কেজি সোনাসহ একজন আটক

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে প্রায় তিন কেজি ওজনের ২৪টি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2014, 10:11 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

আটক সেলিম উদ্দিন (৩৫) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান জানান, শুক্রবার রাত ৯টার দিকে দুবাইয়ের একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন সেলিম। চেকিংয়ের সময় তার কাছে সোনার বারগুলো পাওয়া যায়।

“স্ক্যানে তার জুতা, মোবাইল ও মানিব্যাগসহ শরীরের বিভিন্ন জায়গায় ২ দশমিক ৮ কেজি ওজনের ২৪টি সোনার বার পাওয়া যায়,” বলেন তিনি।

বারগুলো জব্দ করে সেলিমকে পুলিশে দেয়া হয়েছে বলে জানান এই কাস্টমস কর্মকর্তা।