নাটোর ফায়ার সার্ভিসের পাম্পহাউসের ছাদে ধ্বস
নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ফায়ার সার্ভিস স্টেশনের পাম্প ঘরের ছাদ ধ্বসে পড়েছে।
শুক্রবার বিকেলে এই দুর্ঘটনার সময় পাম্প ঘরে কেউ না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ারম্যান হারুনর রশিদ বলেন, “শুক্রবার বিকেলে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে ডেলিভারি পাইপসহ অগ্নিনির্বাপক বেশ কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।”
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, তিন বছর আগে গনপূর্ত বিভাগ পাম্প ঘরটি নির্মাণ করে।
কিন্তু নিম্নমানের উপকরণ ব্যবহার করায় ছাদ ভেঙ্গে পড়েছে বলে তিনি ধারণা করছেন।
