চট্টগ্রামে মুক্তিযোদ্ধা সন্তানদের ভারতের শিক্ষাবৃত্তি
চট্টগ্রামের মুক্তিযোদ্ধাদের ১৪৮ সন্তানকে শিক্ষাবৃত্তির চেক দিয়েছে ভারত সরকার।
শুক্রবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের বৃত্তির চেক তুলে দেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও ভারতের সহকারী হাইকমশিনার সোমনাথ ঘোষ।
এই বৃত্তির আওতায় ১৪৮ জনের মধ্যে স্নাতক পর্যায়ে ৬৭ শিক্ষার্থীর প্রত্যেকে প্রতিবছর ২৪ হাজার এবং এইচএসসি পর্যায়ের প্রত্যেকে ১০ হাজার টাকা করে পাবেন।
এবছর চট্টগ্রামসহ সারাদেশে এক হাজার ৩৬৪ জন মুক্তিযোদ্ধার সন্তানকে এ শিক্ষাবৃত্তি দেয়া হচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
