২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় অস্ত্র ও গুলিসহ আটক ২

সাতক্ষীরার আশাশুনিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

মোস্তাফিজুর রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2014, 01:12 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

বৃহস্পতিবার রাতে উপজেলার তেতুলিয়া সাহানগর গ্রামে গোয়েন্দা পুলিশের অভিযানে আটকরা হলেন, আশাশুনি উপজেলার সাহানগর গ্রামের ইদ্রিস আলীর ছেলে নান্টু শাহ (২৪) ও সদর উপজেলার বাঁকাল ইসলামপুর এলাকার মানিক সরদারের ছেলে আকবর আলী (৪৪)।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের ওসি (পরিদর্শক) সরদার মোশারফ হোসেন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে আশাশুনি উপজেলার তেতুলিয়া সাহানগর গ্রামে অভিযান চালায় পুলিশ।

এ সময় অস্ত্র নিয়ে অপরাধ সংগঠিত’র প্রস্তুতিকালে নান্টু শাহ ও আকবর আলীকে আটক করা হয়।

তাদের কাছ থেকে একটি দেশে তৈরি পিস্তল ও এক রাউন্ড পয়েন্ট থ্রিনটথ্রি রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে।