সলঙ্গায় যুবক খুন
সিরাজগঞ্জের সলঙ্গায় একটি ক্ষেত থেকে অজ্ঞাতপরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩২।
যুবকের পরনে কোনো পোশাক ছিল না। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের গলা ও মুখে জখমের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
