২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা দুই মুসল্লি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2014, 10:32 AM

Updated : 01 Sep 2026, 12:17 PM

তারা হলেন, সিরাজগঞ্জের বেলকুচি থানার মধ্য সেতুয়ালী এলাকার হাজি আব্দুল মজিদ (৬৫) ও ঢাকার কেরানীগঞ্জের ওমর আলী (৪৮)।

ইজতেমা ময়দানের লাশ ঘরের জিম্মাদার মো. আদম আলী জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে টয়লেটে যাওয়ার পথে হঠাৎ পড়ে গিয়ে জ্ঞান হারান আব্দুল মজিদ। অপরদিকে নিজ খিত্তায় একই রাত ২টার দিকে ওমর আলী অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে তাৎক্ষণিক টঙ্গী সরকারি হাসপাতালে পাঠনো হয়।

টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. মাহবুবুর রহমান চৌধুরী জানান, তারা রাতে হৃদরোগে আক্রান্ত হন এবং হাসপাতালে আনার আগেই মারা গেছেন।

শুক্রবার বাদ ফজর বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ২৬ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই পর্ব।

চারদিন বিরতি  দিয়ে ৩১ জানুয়ারি থেকে আবার শুরু হবে তিন দিনের দ্বিতীয় পর্ব।