আব্দুল আওয়াল মিন্টু কারামুক্ত
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টু কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় কাশিমপুর কারাগার পার্ট-১ থেকে তিনি ছাড়া পান।
ফাইল ছবি
হরতাল অবেরাধে বিস্ফোরক দ্রব্য বহন, গাড়ি পোড়ানো ও ভাংচুরের ঘটনায় মতিঝিল থানার মামলায় গত বছরের ৯ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুস জানান, বিকালে তার জামিনের কাগজপত্র আদালত থেকে কারাগারে আসে।
পরে যাচাইবাছাই করে সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে মুক্তি দেয়া হয়।
মিন্টুর ছেলেসহ স্বজনরা কারাগারের ফটক থেকে তাকে নিয়ে যান বলেও জানান জেল সুপার।
