২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে মন্দিরে হামলা, ভাংচুর

সিলেটের দক্ষিণ সুরমা ও জালালাবাদ এলাকার দুটি মন্দির ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

সিলেট প্রতিনিধি

নৈতি প্রামাণিক

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2014, 01:51 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

বৃহস্পতিবার ভোরের দিকে দক্ষিণ সুরমা থানার তেলিরাই ও জালালাবাদ থানার টুকেরবাজার নোয়াগাঁওয়ে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ আয়ুব জানান, ভোর ৪টার দিকে কয়েকজন দুর্বৃত্ত  তেলিরাই এলাকার বড়বাড়ি মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করে পালিয়ে যায়। এ সময় মন্দিরের ব্যবহৃত জিনিসপত্রও তছনছ করে তারা।

জালালাবাদ থানার ওসি গৌছুল হোসেন জানান, নোয়াগাঁও এলাকায় একটি মন্দিরের সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় মন্দিরের কিছু তৈজসপত্রও ভাংচুর করে।

পুলিশ হামলাকারীদের গ্রেপ্তার ও শনাক্তে কাজ শুরু করেছে এবং এব ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে উপ-কমিশনার মোহাম্মদ আয়ুব।