২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় গুলিসহ পিস্তল উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে দুই চোরাকারবারিকে ধাওয়া দিয়ে গুলিসহ একটি বন্দুক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 11:45 AM

Updated : 01 Sep 2026, 12:16 PM

চুয়াডাঙ্গা-৬ বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিংনগর সীমান্তে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দুটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকেই পাওয়া যায় ভারতীয় ১টি পিস্তল, ৮ মিমি সাইজের ২ রাউন্ড গুলি এবং ৪৭ বোতল ফেনসিডিল।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম মনিরুজ্জামানের নেতৃত্বে ওই অভিযান চালানো হয় বলে বিজিবি জানিয়েছে।