ঢাবির ‘খ’ ইউনিটে খালি আসনের সাক্ষাৎকার ২৬ জানুয়ারি
ঢাকা বিশ্ববিদ্যালয় ‘খ’ ইউনিটের অধীনে পাঁচটি বিভাগে আসন শূন্য থাকায় আগামী ২৬ জানুয়ারি দ্বিতীয় দফা সাক্ষাৎকারের ডাক দেয়া হয়েছে।
যোগ্যতা সম্পন্ন মেধাক্রমধারীদের(২৫০১ থেকে ৫১২৮) সাক্ষাৎকার ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষদের ডিনের নিচতলার সভাকক্ষে (কক্ষ নং-১০০১) অনুষ্ঠিত হবে।
আসন শূন্য থাকা থাকা পাঁচটি বিভাগ হল- আইন বিভাগ, ইংরেজি বিভাগ, সমাজবিজ্ঞান বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ।
সাক্ষাৎকারের সময় ভর্তিচ্ছুদের পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র ও ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত রঙিন ছবি সঙ্গে আনতে বলা হয়েছে।
কোনো কারণে প্রয়োজন কাগজ ও ছবি আনতে ব্যর্থ হলে নির্ধারিত ফি’র মাধ্যমে সাক্ষাৎকার অংশগ্রহণের অনুমতি দেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
