২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রাম-৪ আসনে পুনঃভোট বৃহস্পতিবার

সহিংসতার কারণে স্থগিত থাকা কুড়িগ্রাম-৪ আসনের দুই কেন্দ্রে বৃহস্পতিবার পুনঃভোট হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2014, 05:17 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

ফাইল ছবি ফাইল ছবি

ফাইল ছবি ফাইল ছবি

আদালত ভোট অনুষ্ঠানের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করায় নির্বাচন কমিশন মঙ্গলবার এই তারিখ জানাল।

ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ফরহাদ হোসেন ভোট আয়োজনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে ইতোমধ্যে নির্দেশনা পাঠিয়েছেন।

এতে বলা হয়, স্থগিত ভোটকেন্দ্রে পুনঃভোটের সময় সেনা মোতায়েন না করে র‌্যাব, বিজিবি ও পুলিশ মোতায়েন করতে হবে।

কুড়িগ্রাম-৪ আসনের ১০৬ কেন্দ্রের মধ্যে ওই দুই কেন্দ্রে ভোট রয়েছে ৭ হাজার ২৫৭টি।৫ জানুয়ারির নির্বাচনে বাকি কেন্দ্রগুলোয় জাতীয় পার্টি (জেপি) প্রার্থী মো. রুহুল আমিন ৩০ হাজার ৫৪৪ ভোট ও আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেন ২৩ হাজার ৯৪৬ ভোট পান।দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ৬ হাজার ৫৯৮ ভোটের পার্থক্য থাকায় দুই কেন্দ্রে নির্বাচন কমিশনকে আবার ভোট নিতে হচ্ছে।

গত ৫ জানুয়ারি সাধারণ নির্বাচনের সময় ব্যাপক সহিংসতায় আটটি আসনের পাঁচ শতাধিক কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। এর মধ্যে ১৬ জানুয়ারি পুনঃভোট হয় ৭ আসনে। হাই কোর্টের স্থগিতাদেশ থাকায় কুড়িগ্রামের দুই কেন্দ্রের ভোট সেদিন হয়নি।

সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি সোমবার হাই কোর্টের ওই আদেশ স্থগিত করে দিলে ভোটের বাধা কাটে।