২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে এসআই মুনসুর ক্লোজড

অনৈতিক সম্পর্কে জড়িত থাকার অভিযোগে পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার এসআই মো. মুনসুর আহমেদকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2014, 05:06 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

সোমবার রাতে অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তাকে দুমকি থানার পাংগাশিয়া গ্রামবাসী এক বাড়িতে আটকে রাখলে পুলিশ তাকে উদ্ধার করে লাইন্স এ পাঠায়।

ওই গ্রামের এক নারীর সঙ্গে মুনসুরের অনৈতিক সম্পর্ক রয়েছে বলে গ্রামবাসীর অভিযোগ।

স্থানীয় বারেক ফরাজি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগে দুমকি থানায় মুনসুর কর্মরত ছিলেন।

“সে সুবাদে মুনসুর ওই বাড়িতে যাওয়া-আসা করতেন।”

মির্জাগঞ্জ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, “সোমবার বিকালে বিশ্ব ইজতেমায় রওনা হন এসআই মুনসুর।

“ঘটনাস্থল দুমকি থানায় হওয়ায় আমি আর কিছুই জানি না।”

দুমকি থানার ওসি মো. জিয়াউল হক ঘটনাটি নিশ্চিত করেছেন।