২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খন্দকার মাহবুবের রিমান্ড বাতিল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনকে রিমান্ডে পাঠানোর আদেশ অবৈধ ও বাতিল ঘোষণা করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2014, 02:47 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

এ বিষয়ে একটি রুলের নিষ্পত্তি করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ মঙ্গলবার এই রায় দেয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার মাহবুবকে গত ৭ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

এরপর পুলিশের দায়িত্ব পালনে বাধা, ভাংচুর ও বোমা হামলায় উস্কানির অভিযোগে এক মামলায় গত ৮ জানুয়ারি তাকে দুই দিনের পুলিশ রিমান্ডে পাঠান ঢাকার মহানগর হাকিম আমিনুল হক।

খন্দকার মাহবুবের আইনজীবীরা ওই আদেশের বিরুদ্ধে হাই কোর্টে গেলে বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ গত ৯ জানুয়ারি এক সপ্তাহের জন্য রিমান্ড স্থগিত করে দেয়।

রিমান্ডের আদেশ কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে একটি রুলও জারি করে আদালত।

একই বেঞ্চ গত ১৬ জানুয়ারি রিমান্ড স্থগিতের ওই আদেশের মেয়াদ আরো দুই মাস বৃদ্ধি করে।

রিমান্ড কেন বাতিল করা হবে না- এই রুলের ওপর মঙ্গলবার হাই কোর্টে শুনানি হয়। শুনানি শেষে রিমান্ড বাতিল করে দিয়ে রুলের নিষ্পত্তি করে আদালত।

এদিন এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন আদালতে খন্দকার মাহবুবের পক্ষে শুনানি করেন।

মওদুদদের কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি