ঢাকাগামী বাস থেকে রক্ত ও হেরোইন উদ্ধার
নওগাঁয় একটি বাসে তল্লাশি চালিয়ে ১৬ ব্যাগ রক্ত এবং দুশ’ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি।
রোববার ভোরে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
৪৩ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল জাফর জানান, সোমবার ভোরে আদমদীঘি এলাকায় একতা পরিবহনের নওগাঁ থেকে ঢাকাগামী বাসে তল্লাশি চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
“হেরোইন ও রক্তগুলো ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।”
বিজিবির ধারণা অসাধু মহল অবৈধভাবে মানুষের কাছ থেকে রক্ত সংগ্রহ করে তা নিয়ে যাচ্ছিল।
তবে রক্তগুলো ব্যবহার অনুপযোগী বলেও জানান বিজিবির কর্মকর্তা।
