জামালপুরে দুর্ঘটনায় ইন্স্যুরেন্স কর্মকর্তা নিহত
জামালপুর সদরে মাইক্রোবাসের ধাক্কায় এক ইন্স্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন।
জামালপুর সদর থানার ওসি মজিবুর রহমান মজুমদার জানান, সোমবার দুপুরের দিকে জয়রামপুর এলাকায় জামালপুর-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নীহার বিচিল (৪২) মধুপুরের বাসিন্দা। তিনি ‘মিটলাইফ অ্যালিকো ইন্স্যুরেন্স’ কোম্পানির ‘বিশ্বাস এজেন্সির’ স্থানীয় কর্মকর্তা ছিলেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে জামালপুর অফিস থেকে মোটরসাইকেলে করে মধুপুরে যাচ্ছিলেন।
পথে একটি মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।
