২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশু নিহত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চার বছরের এক শিশু নিহত হয়েছে।  

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2014, 05:20 PM

Updated : 22 Aug 2022, 05:33 PM

বীরগঞ্জ থানার ওসি আরমান হোসেন জানান, সোমবার বেলা ১টার দিকে উপজেলার বলাকা মোড়ে বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেদওয়ান চিরিরবন্দর উপজেলার ভুষিরবন্দরের বৈকন্ঠপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে পীরগঞ্জে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন নজরুল।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরের দিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মটরসাইকেলে ধাক্কা দিলে শিশু রেদওয়ান রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ট্রাকটি আটক করেছে এলাকাবাসী।

“নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না আসায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”