২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কবর থেকে ১০২টি হাতবোমা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি কবর থেকে শতাধিক হাতবোমা উদ্ধার করেছে র‌্যাব।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2014, 05:14 PM

Updated : 01 Sep 2026, 06:03 PM

রোববার রাতে উপজেলার মহারাজপুর চৌধুরীর মোড় এলাকায় আমবাগানের মধ্যে কবরের ভেতর থেকে এগুলো উদ্ধার করা হয়।

র‌্যাবের চাঁপাইনবাবগঞ্জ অস্থায়ী ক্যাম্পের কমান্ডার মেজর সাইফুজ্জামান জানান, রাত সাড়ে ১১টার দিকে মহারাজপুর চৌধুরীর মোড় এলাকার একটি আমবাগানে কবরের ভেতর থেকে ১০২টি হাতবোমা উদ্ধার করা হয়।

“হাতবোমাগুলো ১০টি ব্যাগে করে রাখা ছিল।”

সন্ত্রাসীদের কাছে বিক্রির উদ্দেশ্যে রাখা হতে পারে বলে র‌্যাব ধারণা করছে।