পাবনায় জামায়াত-বিএনপির তিন নেতা গ্রেপ্তার
হরতালে নাশকতার মামলায় পাবনা জামায়াতে ইসলামী, শিবির ও বিএনপির তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- জেলা জামায়াতের সেক্রেটারি ও ১৮ দলীয় জোটের জেলা কমিটির সদস্য সচিব আবু তালেব মণ্ডল, জেলা শিবিরের সহ-সভাপতি আরিফুল ইসলাম এবং পাকশী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম।
সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা দেড়টার দিকে পূর্ব শালগাড়িয়ার বাংলা ক্লিনিক এলাকা থেকে আটক করা হয় আবু তালেব ও আরিফুলকে।
এদিকে রেলগেট এলাকা থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে ঈশ্বরদী থানা পুলিশ।
তিন জনকেই হরতাল ও অবরোধের সময় নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।
