চট্টগ্রামে সড়কে বৃদ্ধের লাশ
চট্টগ্রাম নগরীতে একটি মসজিদের পাশের সড়ক থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের ধারণা, সোমবার সকালের দিকে জমিয়তুল ফালাহ মসজিদের পাশে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া জানিয়েছেন, আনুমানিক ৭০ বছর বয়সী ওই বৃদ্ধের নাম পরিচয় জানা যায়নি।
“শরীরে জখমের চিহ্ন দেখে মনে হচ্ছে তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।”
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৭টার দিকে রাস্তায় লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
