হালিশহরে আগুনে পুড়েছে দুই বসতঘর
চট্টগ্রামের হালিশহরে গভীর রাতে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর ফজলুল কাদের জানিয়েছেন, শুক্রবার রাত আড়াইটার দিকে ‘ফইল্যাতলি কাঁচা বাজার’ এলাকায় এ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি।
প্রায় এক ঘণ্টার চেস্টায় আগুন নেভায় ফায়ার সার্ভিস।
তবে, তার আগেই স্থানীয় আরতি বালার মালিকানাধীন ঘর দুটির প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটে বলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান অপারেটর ফজলুল কাদের।
