২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ককটেলসহ আটক ৩

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা থেকে ছয়টি হাতবোমাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2014, 07:27 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

শুক্রবার দুপুরে উপজেলার মৌচাক তেলিরচালা এলাকার একটি দোকানের পাশে থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন- মৌচাক জামতলা এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. সোহেল রানা (২২), সিরাজ গঞ্জের বেলকুচি উপজেলার খিদ্রমাটিয়া (মুকন্দগাতী) এলাকার শফিকুর সরকারের ছেলে অনিক (২৩) ও শরিয়তপুরের জাজিরা থানার ইসহাক মাতবরকান্দি এলাকার রুহুল আমিনের ছেলে উজ্জ্বল মিয়া (২২)।

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম জানান, তেলিরচালা জেনারেল ফার্মেসির পাশে সোহেল, অনিক ও উজ্জ্বল দুপুর সাড়ে ১২টার দিকে ককটেল ‘বিক্রি’ করছে- এমন খবর পেয়ে মৌচাক ফাঁড়ি পুলিশ অভিযান চালায়।

পরে সেখান থেকেই ওই তিনজনকে আটক করা হয়। তাদের কাছে ছয়টি ককটেল পাওয়া যায়।

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে বলে আজাহরুল জানান।