২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মানুষের পাশে দাঁড়াতে ছুটেছি’

মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে সব নাগরিকের জন্য বাসযোগ্য করে গড়ে তোলার আহ্বান জানিয়েছে গণজাগরণ মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2014, 12:48 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমের সামনে এক পথসভায় মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, উত্তরাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় সাম্প্রদায়িক সহিংসতা হয়েছে। তাই আমরা নিপীড়িত সেই মানুষের পাশে দাঁড়াতে সেখাতে ছুটে যাচ্ছি।

“যে রাজনৈতিক গোষ্ঠী নির্বাচনকে বয়কট করেছে, নির্বাচন বর্জন করতে বলেছে, তারা রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এই সাম্প্রদায়িক হামলা চালিয়েছে এবং এখনো অব্যাহত রেখেছে।”

হামলার প্রেক্ষিতে রাষ্ট্রের পক্ষ থেকে আশানুরুপভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

ঠাকুরগাঁওয়ের পথে জাগরণের মার্চ