২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে আগুনে পুড়েছে পাটের গুদাম

নড়াইল সদর উপজেলায় আগুনে একটি পাটের গুদাম পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2014, 02:28 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

বুধবার রাত ৩টার দিকে উপজেলার আগদিয়া চৌরাস্তায় কুমারেশ মল্লিকের পাটের গুদামে এ অগ্নিকাণ্ডে প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

গুদাম মালিক কুমারেশ মল্লিক বলেন, “গুদামের তিনটি ঘরে এক হাজার আট মণ পাট ছিল। আগুনে প্রায় সব পাট পুড়ে গেছে।”

তিনি জানান, ভোর রাতে গোডাউনে আগুন দেখে স্থানীয়রা নড়াইল ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা এলাকাবাসীকে  সঙ্গে নিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ শাহাজুর রহমান জানান, প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভানো সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ১৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেও প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

নড়াইল সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট নাকি শত্রুতা করে কেউ আগুন ধরিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।”