২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় ভেষজ কারখানার গুদামে আগুন

পুরান ঢাকার বেচারাম দেউরীতে একটি ভেষজ ওষুধের কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2014, 11:07 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

বুধবার রাত সোয়া ৯টার দিকে বৈদ্যুতিক গোলযোগের কারণে এ আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস জানায়।

আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে অগ্নিনির্বাপক বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্ত ব্রজেন কুমার সরকার জানিয়েছেন।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বংশাল থানার উপপরিদর্শক খোদা নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।