২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ অব্যাহত

দেশের বিভিন্ন জায়গায় ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি-মন্দির-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও সহিংস ঘটনার প্রতিবাদে তিন জেলায় মানববন্ধন হয়েছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2014, 10:00 PM

Updated : 13 Oct 2022, 11:44 AM

বুধবার বাগেরহাট, পাবনা ও খুলনায় এ কর্মসূচি পালন করে স্থানীয় কয়েকটি সংগঠন।

বাগেরহাট

ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে অগ্নিসংযোগ, লুটতরাজ ও নির্যাতনকারীদের বিচারের দাবিতে সকালে বাগেরহাট-খুলনা সড়কের নতুন কোর্ট এলাকায় মানববন্ধন করে জেলা ঘাতক দালাল নির্মূল কমিটি।

এতে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা  অংশ নেয়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক মো. শুকুর আলী এবং পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্লার কাছে স্মারকলিপি দেয়া হয়।

পাবনা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ব্যানারে দুপুরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়েছে।

 

হামলাকারীদের বিচারের জন্য বিশেষ ট্রাইবুনাল গঠন করে তাদের দ্রুত শাস্তির দাবি করা হয় সেখানে।

খুলনা:

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।

ক্যাম্পাসে অবস্থিত মক্তিযুদ্ধের ভাস্কর্য ‘দূর্বার বাংলা’-র নিচে বেলা সাড়ে ১১টা থেকে এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলে।

মানববন্ধন থেকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই দুর্বৃত্তদের মোকাবেলা করার আহ্বান জানানো হয়।