সাভারে ইয়াবাসহ ভাই-বোন আটক
সাভারে প্রায় আট হাজার ইয়াবা ট্যাবলেটসহ ভাইবোনকে আটক করেছে র্যাব।
বুধবার সকালে বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় এ অভিযান চালানো হয় বলে র্যাব জানিয়েছে।
আটকরা হলেন খাগান এলাকার বাসিন্দা আলমগীর হোসেনের স্ত্রী তানজিনা আক্তার (২৬) ও তানজিনার ছোটভাই হেলাল উদ্দিন (২৩)।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে আলমগীর।
র্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া কো-অর্ডিনেটর) মোহাম্মদ কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন খবর পেয়ে র্যাবের গোয়েন্দা দল সকাল সাড়ে ৮টার দিয়ে খাগান এলাকার আলমগীরের বাড়িতে অভিযান চালায়।
এ সময় ওই বাড়ি থেকে সাত হাজার আটশ’ ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ এক লাখ পাঁচ হাজার ১১০ টাকা ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
