খালেদার সঙ্গে সুইডিশ দূতের সাক্ষাৎ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সুইডেনের রাষ্ট্রদূত অ্যানেলি লিন্ডাল কেনি।
রাষ্ট্রদূত সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান। সেখানে ৪৫ মিনিট তিনি বিভিন্ন বিষয়ে খালেদার সঙ্গে আলোচনা করেন।
বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদও বৈঠকে ছিলেন।
বিএনপিবিহীন দশম সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা শপথ গ্রহণের পর বিএনপি চেয়ারপারসনের সঙ্গে চীন, সৌদি আরবসহ কয়েকটি দেশের রাষ্ট্রদূত দেখা করেন।
এর আগে নির্বাচন বর্জনকারী খালেদার সঙ্গে তার বাড়িতে গিয়ে দেখা করেন যুক্তরাষ্ট্র, জার্মানির রাষ্ট্রদূত এবং যুক্তরাজ্য ও কানাডার হাইকমিশনার।
