২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

তৃতীয়বারের মতো সরকার গঠন করে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

কারিমা ফেরদৌসী কেকা

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2014, 11:26 AM

Updated : 01 Sep 2026, 06:01 PM

মঙ্গলবার সকাল ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সামরিক বাহিনীর সদস্যরা এ সময় সশস্ত্র সালাম জানান। মন্ত্রিসভার সদস্যরাও এ সময় সেখানে উপস্থিত ছিলেন।রোববার ৪৯ সদস্যের নতুন মন্ত্রিসভার শপথ নেয়ার মধ্য দিয়ে টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা।প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে সোমবার সকালে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

শেখ হাসিনা বুধবার সকাল ১১টায় গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন বলে তার কার্যালয় থেকে জানানো হয়েছে।