হবিগঞ্জে অটোরিকশা চালকের লাশ উদ্ধার
হবিগঞ্জের বাহুবল উপজেলা থেকে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা ১২টার দিকে উপজেলার রশিদপুরে ফিনলে চা কোম্পানি ২ নম্বর সেকশন এলাকা থেকে অটোরিকশা চালক সিরাজ মিয়ার (৩৫) লাশ উদ্ধার করা হয়।
সিরাজ মিয়া চুনারুঘাট উপজেলার কোনাউড়া গ্রামের ইসমাঈল মামদের ছেলে।
বাহুবল মডেল থানার ওসি অহিদুর রহমান জানান, স্থানীয়রা রশিদপুরে অবস্থিত ফিনলে চা কোম্পানির ২ নম্বর সেকশন এলাকায় লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে বেলা ১২টায় পুলিশ সিরাজের লাশ উদ্ধার করে।
লাশের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে তিনি বলেন, পুলিশ ধারণা করছে যাত্রীবেশি ছিনতাইকারীরা তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে গেছে।
