বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
তৃতীয় দফায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহেনা এ সময় তার সঙ্গে ছিলেন।
প্রধানমন্ত্রী হিসাবে ফুল দেয়ার পর দলীয় নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।
ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন বলেও তার কার্যালয় থেকে জানানো হয়েছে।
শেখ হাসিনা ও তার নতুন মন্ত্রিসভার সদস্যরা রোববার বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে থেকে শপথ নেন।
তৃতীয়বার প্রধানমন্ত্রী শেখ হাসিনা
