২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন কারখানাকে ৯২ লাখ টাকা জরিমানা

পরিবেশ দূষণের দায়ে নারায়ণগঞ্জের দুটি ও গাজীপুরের একটি কারখানাকে ৯২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2014, 11:15 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

এগুলোর মধ্যে ফতুল্লার কাশিমপুরের পাওয়ার অ্যান্ড এসোসিয়েট লিমিটেডকে ৫০ লাখ টাকা, সোনারগাঁওয়ের কাঁচপুরের নওয়াব আ. মালেক জুট মিলসকে ৩৭ লাখ টাকা ও কালিয়াকৈরের আয়মান টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারী লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

রোববার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) জনাব মো আলমগীর ওই তিন কারখানার মালিক/প্রতিনিধি ঢাকায় তলব করে শুনানি শেষে জরিমানা করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল পাওয়ার এন্ড এসোসিয়েট লিমিটেডকে পরিবেশগত ছাড়পত্র ছাড়া বিদ্যুৎ উৎপাদন করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের দায়ে, নওয়াব আ. মালেক জুট মিলসকে পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করায় ৩৭ লাখ টাকা এবং কারখানার ইটিপি সঠিকভাবে পরিচালনা না করার দায়ে আয়মান টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারিকে জরিমানা করা হয়।