২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোনের মতো সাহায্য করব: রেহানা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোনের ‘মতো’ সাহায্য করবেন বলে জানিয়েছেন শেখ রেহানা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2014, 10:34 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

রোববার বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথের পর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, “বোন যেভাবে আরেক বোনকে সাহায্য করেন, সেভাবেই তাকে সাহায্য করব।”

নিজের বড় বোন শেখ হাসিনার সম্পর্কে তিনি আরো বলেন, “তিনি শুধু আমার বোন নয়, আমার মা-বাবার মতো। ১৯৭৫ এর ১৫ আগস্ট আমার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়। ওই কলঙ্কজনক ঘটনার পর প্রধানমন্ত্রীই আমাকে মা-বাবার স্নেহ দিয়েছেন।”

বঙ্গবন্ধুকন্যা রেহানা দেশে সংঘাত বন্ধের প্রত্যাশা প্রকাশ করে বলেন, “দোয়া করবেন, যাতে দেশে শান্তি আসে, সহিংসতা যাতে বন্ধ হয়।”

সরকারি কোনো দায়িত্ব নেবেন কি না- জানতে চাইলে তিনি বলেন, “আমি বঙ্গবন্ধু মেয়ে। এটাই আমার বড় পরিচয়। আমাকে কেন সরকারি কাজে অংশ নিতে হবে। সরকরি কাজে আমি হস্তক্ষেপ করি না।”