২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে দুর্ঘটনায় মাদ্রাসা সুপার নিহত

রংপুরের পীরগঞ্জ উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মাদ্রাসা সুপার নিহত হয়েছেন। আহত হন তিনজন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2014, 05:57 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

আহত রুমা খাতুন, মোফাজ্জল হোসেন ও মোস্তাক আলীকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পীরগঞ্জ থানার ওসি জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে চার যাত্রী আহত হন।

তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন।