বাগেরহাটে জামায়াত নেতা আটক
আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিংযোগ ও আওয়ামী লীগ নেতার বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগে বাগেরহাটের মংলা পৌর জামায়াতে ইসলামীর আমিরকে আটক করা হয়েছে।
মংলা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, গত ১৭ ডিসেম্বর মংলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহমানের বাড়িতে পেট্রোল বোমা হামলা এবং একই সময়ে আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে পৌর জামায়াতের আমির জাহাঙ্গীর আলমকে আটক করা হয়েছে।
তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও তিনি জানান।
