খুলনায় ড্রামের ভেতরে নারীর লাশ
খুলনা ফুলতলা উপজেলায় রাস্তার পাশে পরিত্যক্ত একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে যশোর-ফুলতলা মহাসড়কের রাড়িপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
জেলার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল কাদের বেগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহাসড়কের পূর্ব পাশে একটি বড় প্লাস্টিকের ড্রাম কাপড় দিয়ে মুখ বাধা অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়।
গতকালই তাকে শ্বাসরোধ করে ফেলে রাখা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।
ময়না তদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
