২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোরাচালান রোধে সীমান্তে যৌথ টহল

সীমান্তে নারী-শিশু, মাদকসহ বিভিন্ন পাচার প্রতিরোধে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে বিজিবি-বিএসএফ যৌথ টহল দিয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

মুজাহিদ ইসলাম জয়

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2014, 08:44 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত টানা দুই ঘণ্টা এ টহল চলে।

প্রায়ই এমন যৌথ টহল হয়ে থাকে। এর আগে গত নভেম্বরে যৌথ এমন টহল হয়েছিল।

বিজিবি দর্শনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল আওয়াল খান বলেন, “দর্শনা সীমান্তের ৭৩ নম্বর মেইন পিলার থেকে ৭৮ নম্বর মেইন পিলার পর্যন্ত সাত কিলোমিটার এলাকায় টহল দেয় দুদেশের সীমান্তরক্ষীরা।”

এতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষে নেতৃত্ব দেন দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল আওয়াল খান এবং ভারতের পক্ষে নেতৃত্বে ছিলেন ভারতের নদীয়া জেলার চাপড়া থানার ১৭৩ ব্যাটালিয়নের বিএসএফের গেদে ক্যাম্পের কোম্পানি কমান্ডার ডিএস শাখাওয়াত।

বাংলাদেশের পক্ষে ৮ জন বিজিবি সদস্য এবং ভারতের পক্ষে ১০ বিএসএফ সদস্য ছিলেন বলে জানান তিনি।

এই যৌথ টহল নারী-শিশু পাচার ও চোরাচালান প্রতিরোধে ভূমিকা রাখবে বলে মনে করছে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী।

এই সীমান্ত পথে প্রতিদিন চোরাজালানীল ঘটনা ঘটে। মাদক, ইলেক্ট্রনিক যন্ত্রাংশ, ইমিটেশন গহনা, সার, কীটনাশকসহ বিভিন্ন পণ্য এ পথে পাচার হয়ে থাকে।