শিক্ষা প্রতিষ্ঠানে ভোটকেন্দ্র না করার আহ্বান
শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভোটকেন্দ্র হিসাবে ব্যবহার না করতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত ২৪ জন ব্যক্তি।
ভোটের মাত্র এক দিন আগে ফেনীর দাগনভূঞায় রাতের আঁধারে আগুন দেয়া হয় পাঁচটি ভোটকেন্দ্রে। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ভোটের মাত্র এক দিন আগে ফেনীর দাগনভূঞায় রাতের আঁধারে আগুন দেয়া হয় পাঁচটি ভোটকেন্দ্রে। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ভোটের মাত্র এক দিন আগে ফেনীর দাগনভূঞায় রাতের আঁধারে আগুন দেয়া হয় পাঁচটি ভোটকেন্দ্রে। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ভোটের মাত্র এক দিন আগে ফেনীর দাগনভূঞায় রাতের আঁধারে আগুন দেয়া হয় পাঁচটি ভোটকেন্দ্রে। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
শিক্ষা প্রতিষ্ঠানে নাশকতার ঘটনায় মামলা হচ্ছে
নাশকতার শিকার ৫৩১ স্কুল
দশম জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে ৫৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাংচুর চালানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এক যৌথ বিবৃতিতে তারা এই আহ্বান জানান।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীর স্বাক্ষরে বুধবার গণমাধ্যমে বিবৃতিটি পাঠানো হয়।
দশম জাতীয় সংসদ নির্বাচনে অগ্নিসংযোগ ও ভাংচুরের শিকার ৫৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানই দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হিসাবে ব্যবহার করা হয়েছিল, যে নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়ে হরতাল-অবরোধের কর্মসূচি চালায় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
বিবৃতিতে বলা হয়, “আমরা বিশ্বাস করি, সকল রাজনৈতিক দলই শিক্ষা, বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার লক্ষ্যমাত্রা অর্জনে আগ্রহী।...শিক্ষা প্রতিষ্ঠানগুলোই শিক্ষার অন্যতম কারিগর।
“শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধ ও শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডের ঊর্ধ্বে রাখা এবং ভবিষ্যতে নির্বাচনের সময় শিক্ষা প্রতিষ্ঠানকে যতদূর সম্ভব ভোটকেন্দ্র হিসাবে ব্যবহার না করার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সরকারি ও বিরোধী দলের প্রতি আহ্বান জানাচ্ছি।”
শিক্ষার্থীদের মানবাধিকার বিবেচনায় নিয়ে রাজনৈতিক দলগুলো সহিংস কার্যকলাপ বন্ধ করবে এবং দলীয় কর্মীদের যে কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত রাখবে বলে বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।
সব ধরনের সন্ত্রাস প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতিও বিবৃতিতে আহ্বান জানানো হয়।
অধ্যাপক আনিসুজ্জামান, ড. জামিলুর রেজা চৌধুরী, ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক এম এম আকাশ, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী ও সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, সাংবাদিক আবুল মকসুদ, প্রিপ ট্রাস্টের নির্বাহী পরিচালক এ্যারোমা দত্ত, পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মনজুর আহমেদ, নিজেরা করির খুশী কবীর, অধ্যাপক মেজবাহ কামাল, বেলার নির্বাহী পরিচালক রিজওয়ানা হাসান, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর এতে সই করেন।
