২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যের আহ্বান

নির্বাচন পরবর্তী সময়ে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে সবাইকে ঐক্য গড়ে তোলার আহবান জানিয়েছেন লেখক, শিক্ষক ও মানবাধিকার কর্মীদের সংগঠন ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’ ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2014, 11:02 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

বুধবার সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, “৫ জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে রাজনৈতিক সহিংসতায় শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা এবং সংখ্যালঘুদের ওপর আক্রমণ হয়েছে। এ ব্যাপারে প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণেও ব্যর্থ হয়েছে ।”

এ ধরনের কাজের জন্য জামায়াত-শিবিরকে দায়ী করে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানান তারা ।

এ বিষয়ে প্রশাসনের সক্রিয় ভূমিকার পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ডের বিপক্ষে দেশের সব জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় বিবৃতিতে।

বাংলাদেশ রুখে দাঁড়াও’ এর  সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান, আহ্বায়ক সুলতানা কামাল এবং নির্বাহী কমিটির সদস্য সৈয়দ শামসুল হক, কামাল লোহানী, আকবর আলি খান, সারওয়ার আলী, জিয়াউদ্দিন তারেক আলী, আবেদ খান, রামেন্দু মজুমদার, রাণা দাশগুপ্ত ও এম এম আকাশ এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন।