২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ট্রাক ভাংচুর, অগ্নিসংযোগ

নির্বাচন বাতিলের দাবিতে ১৮ দলীয় জোটের হরতালে ফেনী সদরের রামপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে পাঁচটি কর্ভাডভ্যান ও দুটি পণ্যবাহী ট্রাক ভাংচুর করেছে হরতাল সমর্থনকারীরা।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2014, 06:40 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

বুধবার দুপুরে এ ভাংচুরের ঘটনা ঘটে।  এর আগে মঙ্গলবার মধ্যরাতে একই স্থানে পার্কিং করা একটি ট্রাকে আগুন দেয়া হয়।

ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের পরিদর্শক এ এস এম জাহাঙ্গির আলম জানান, রামপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক হরতাল সমর্থনকারীরা পাঁচটি কর্ভাডভ্যান ও দুটি পণ্যবাহী ট্রাক ভাংচুর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করতে পারেনি।

এর আগে মঙ্গলবার মধ্যরাতে পার্কিং করা একটি ট্রাকে আগুন দেয়া হয়। তবে, স্থানীয়রা তাক্ষৎণিকভাবে আগুন নিভিয়ে ফেলায় তেমন ক্ষতি হয়নি।