এক সচিব, তিন অতিরিক্ত সচিব বদলি
প্রশাসনে এক সচিবকে বদলি ও তিন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে।
ভারপ্রাপ্ত সচিব হিসাবে এ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক নাছিমা বেগম।
মন্ত্রিপরিষদের বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মো. ইফতেখার হায়দারকে ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর করা হয়েছে।
এছাড়া পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম আমির হোসেনকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।
