২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বিএনপি-জামায়াতের ৭৪ জন গ্রেপ্তার

যশোরে হরতাল ও নির্বাচন বিরোধী কর্মসূচিতে নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়াতের ৫২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয় আরো ২২ জনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2014, 03:25 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ গ্রেপ্তার অভিযান চালায় পুলিশ ও যৌথ বাহিনী।

জেলা পুলিশের এএসপি (সদর) রেশমা শারমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারদের মধ্যে জামায়াতের ২৫ এবং বিএনপির ২৭ নেতাকর্মী রয়েছেন। বিভিন্ন সময় বিরোধী দলের কর্মীদের নাশকতার ঘটনায় তারা জড়িত।

বাকি ২২ জন হলেন বিভিন্ন নিয়মিত মামলার এজাহারভূক্ত আসামি।

গ্রেপ্তারদের মধ্যে জেলা বিএনপির প্রচার সম্পাদক ও পৌর কমিশনার মুকুল, জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক মাসুদুজ্জামান ও জেলা বিএনপির সদস্য আরিফ রয়েছেন।