মুহিতের সিলেটের বাড়িতে হাতবোমা
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সিলেটের বাড়ি লক্ষ্য করে হাতবোমা ছুড়েছে দুর্বৃত্তরা।
নির্বাচন বাতিলের দাবিতে সারাদেশে বিএনপি নেতৃত্বাধীন হরতাল-অবরোধের মধ্যে মঙ্গলবার রাত ৯টায় নগরীর ধোপাদিঘীর পাড় এলাকার ওই বাড়িতে বোমা ছোড়া হয় বলে পুলিশ জানিয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. আয়ুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোটর সাইকেলে তিনজনের একটি দল হাতবোমা ছুড়েই পালিয়ে যায়।
টহলরত পুলিশ দুর্বৃত্তদের লক্ষ্য করে ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লেও ধরতে পারেনি বলে জানান তিনি।
