ভোলায় বুধবার হরতাল
ভোলা জেলা যুবদল সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি ইয়ারুল আলম লিটনকে গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার ভোলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়া হয়েছে।
জেলা যুবদলের সেক্রেটারি হেলাল উদ্দিন জানান, ভোলা সরকারি স্কুলের সামনে থেকে পুলিশ মঙ্গলবার দুপুরে ইয়ারুলকে গ্রেপ্তার করেছে।
“এর প্রতিবাদে বুধবার হরতাল ডেকেছে জেলা যুবদল।”
জেলা বিএনপি সেক্রেটারি ফারুক মিয়া জানান, জেলা বিএনপি নেতাদের সাথে আলাপ করে যুবদল এ হরতাল ডাকে।
এ ঘটনার পর থেকে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের পাশাপাশি বিজেবি মোতায়ন করা হয়েছে।
ভোলা মডেল থানার ওসি সুলতান মাহমুদ জানান, গত ২ ডিসেম্বর পুলিশের উপর হামলার ঘটনায় করা মামলায় জেলা যুবদল সভাপতিকে গ্রেপ্তার করা হয়।
ইয়ারুলকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় বলে জানান তিনি।
