২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে অগ্নিকাণ্ডে মা-মেয়ে নিহত

বান্দরবানে সেনা রিজিয়ন সদর দপ্তরের সামনে আলী পাড়ায় অগ্নিকাণ্ডে মা-মেয়ে নিহত হয়েছে। আগুনে পুড়ে গেছে আটটি ঘর।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2014, 07:07 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় একটি ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনায় বান্দরবান থানার গোয়েন্দা পুলিশ নুরুল ইসলাম(মুন্না) এর স্ত্রী আকলিমা আক্তার(২৫) ও পাঁচ বছর বয়সী শিশু মেয়ে রেখা আক্তার অগ্নিদগ্ধ হয়ে নিহত হন।

বান্দারবানের পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য জানান, গোয়েন্দা পুলিশের কনস্টেবল নুরুল ইসলামের ঘরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।

এতে তার স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে রেখা আগুনে পুড়ে মারা যান। আগুনে ক্ষতিগ্রস্ত হয় আটটি ঘর।