২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিস্ফোরণের পর ৬ শিবিরকর্মী আটক

চট্টগ্রাম নগরীতে হাতবোমা বিস্ফোরণের পর গুলিবিদ্ধ একজনসহ মোট ছয় শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

কারিমা ফেরদৌসী কেকা

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2014, 01:18 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

মঙ্গলবার সকাল ১০টার দিকে নগরীর কোতোয়ালি থানার এস এস খালেদ সড়কে এ ঘটনা ঘটে।

নগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মীর্জা সায়েম মাহমুদ  বলেন, ঝটিকা মিছিল থেকে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

“এসময় ওই এলাকা দিয়ে পুলিশের টহল গাড়ি যাচ্ছিল। দুর্বৃত্তরা তখন আরো একটি ককটেল বিস্ফোরণ ঘটায়।”

এরপর টহল পুলিশের দল দুর্বৃত্তদের লক্ষ্য করে গুলি ছোড়ে বলে ঘটনাস্থলে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক কোতোয়ালি থানার এক পরিদর্শক জানান।

এতে এক শিবির কর্মী গুলিবিদ্ধ হয়। তবে তার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এসি সায়েম মাহমুদ জানান, ঘটনাস্থল থেকে শিবির কর্মী সন্দেহে মোট ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। একটি মোটর সাইকেলও জব্দ করা হয়েছে।