বিয়ে বার্ষিকীর অনুষ্ঠান থেকে গ্রেপ্তার
ছাত্রদলের সাবেক সহসভাপতি রফিকুল ইসলামকে বিয়ে বার্ষিকীর অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ বলে অভিযোগ উঠেছে।
সোমবার রাতে রাজধানীর একটি চাইনিজ রেস্তোরা থেকে তাকে সাদা পোশাকের পুলিশ ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেন স্ত্রী জলি ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জলি জানান, বিজয়নগরে একটি চাইনিজ রেস্তোরায় অত্যন্ত ঘরোয়া পরিবেশে রফিক ও তার বিয়ে বার্ষিকীর অনুষ্ঠান চলছিল।
রাত সাড়ে ৯টার দিকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে কয়েকজন সাদা পোশাকের লোক অনুষ্ঠান স্থলে এসে রাসেলকে তাদের সাথে যেতে হবে বলে উঠিয়ে নিয়ে যায়।
এই অনুষ্ঠানে তার পুত্র সন্তান ছাড়াও আত্মীয়স্বজন এবং বন্ধু বান্ধবরা ছিলেন।
জলি অভিযোগ করেন, রফিককে গ্রেপ্তারের সময় কোন কারণ জানায়নি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
