মামলা করেছেন প্রিসাইডিং অফিসাররা
ভোট কেন্দ্রে হামলার অভিযোগে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের ১০ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মামলা দায়ের করেছেন।
গাবতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আবু সাঈদ এ খবর নিশ্চিত করেন।
তিনি বলেন, এ আসনের ৪৬টি কেন্দ্রে হামলা হয়েছে। আরো মামলা হবে।
গাবতলী থানার ওসি আব্দুর রাজ্জাক খান জানান, ভোট কেন্দ্রে হামলা ও মালামাল নষ্টের ব্যাপারে এ পর্যন্ত ১০ জন প্রিসাইডিং অফিসার তাদের অভিযোগ থানায় জমা দিয়েছেন।
সোনারায় উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও রামেশ্বরপুর কুসুম কলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার নিখিলেশ চন্দ্র মজুমদার জানান, ভোট কেন্দ্রে হামলা এবং মালামাল নষ্টের অভিযোগে অজ্ঞাত ২ থেকে ৩ হাজার লোকের বিরুদ্ধে এজাহার থানায় দাখিল করা হয়েছে।
